শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বন্ধ শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৭:৩০ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহানে বন্ধ হয়ে যাওয়া তেল খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে তেঁতুলিয়া চৌরাস্তায় সচেতন নাগরিক কমিটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের আহ্বায়ক মনোয়ার হোসেন হানিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষানবিশ আইনজীবী রাসেদুল করিম, সাংবাদিক আব্দুল বাসেত, সরকার হয়দার, সোহরাব হোসেন প্রমুখ।

বক্তারা জানান, ১৯৮৭ সালে ভূপৃষ্ঠ জরিপের মাধ্যমে শালবাহানে তেলের অস্তিত্ব আবিষ্কৃত হয় এবং ১৯৮৯ সালে সেখানে তেল উত্তোলন শুরু হয়। তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর উদ্বোধন করেন এবং ফ্রান্সের ফরোসল নামের একটি কোম্পানি খনন কার্যক্রম পরিচালনা করে। তবে উদ্বোধনের এক সপ্তাহের মাথায় হঠাৎ করে উত্তোলন বন্ধ হয়ে যায় এবং কোম্পানিটি এলাকা ছেড়ে চলে যায়। আজও তা রহস্যই থেকে গেছে।

বক্তারা অভিযোগ করেন, ভারতের জলপাইগুড়ির রায়গঞ্জ থানার সীমান্তসংলগ্ন এলাকায় একই ভূখণ্ডের অন্যপ্রান্তে খনন কার্যক্রম চালু রয়েছে এবং ভারত গোপনে তেল উত্তোলন করছে বলেও দাবি করেন তারা।

তারা অবিলম্বে শালবাহান খনি বন্ধের কারণ অনুসন্ধানে সরকারি তদন্ত ও পুনরায় উত্তোলন শুরুর দাবি জানান। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  শালবাহান   ফরোসল   তেলের খনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close