প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৬:১২ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৫ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলার বাইশফাঁড়ী বিওপি সীমান্তবর্তী চিকন পাতা বাগান এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে মাদকের একটি চালান আসার খবর পেয়ে সীমান্তে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। একজন লোক ব্যাগ হাতে এগিয়ে আসলে তাকে ধাওয়া করে বিজিবি। এ সময় ওই ব্যক্তি ব্যাগ ফেলে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৫ হাজার ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়।
৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ