সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরবে না: দুলু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৪:২৭ পিএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘নির্বাচিত সরকার ক্ষমতায় না এলে দেশে চলমান অস্থিরতা ও সংকটের অবসান হবে না।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) নাটোরে যুবদলের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এই কর্মসূচি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালন করা হয়।

বেলা ১১ টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, রহিম নেওয়াজ, আহ্বায়ক, জেলা বিএনপি, আসাদুজ্জামান আসাদ, সদস্যসচিব, জেলা বিএনপি, জিল্লুর রহমান বাবুল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক, মোস্তাফিজুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক, সাইফুল ইসলাম আফতাব, যুগ্ম আহ্বায়ক, এ হাই তালুকদার ডালিম, সভাপতি, জেলা যুবদল, আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক, জেলা যুবদল, সাজ্জাদ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদল  এছাড়া যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দেশে একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি অন্যদিকে ষড়যন্ত্রমূলকভাবে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে গণতন্ত্র হরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   দুলু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close