বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১১:০৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রংপুরের মিঠাপুকুরে অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে এক পল্লী চিকিৎসক আত্মহত্যা করেছেন। নিহত রাজিব আহম্মেদ (৩৫) উপজেলার জায়গীরহাট ঈদুলপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় রাকিব ফার্মেসির মালিক ও পল্লী চিকিৎসক ছিলেন।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। এই জুয়ার পেছনে তিনি প্রায় দুই কোটি টাকা হারান। চরম দেনায় জর্জরিত হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং মাদক সেবনেও আসক্ত হয়ে পড়েন।

সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে শতাধিক ঘুমের ওষুধ সেবন করেন। অচেতন অবস্থায় তাকে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) হাফিজ আহম্মেদ বলেন, “ঘটনার বিষয়ে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।”

এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, অনলাইন জুয়া যে কী ভয়াবহ পরিণতির দিকে মানুষকে ঠেলে দিতে পারে—রাজিবের মৃত্যু তার এক মর্মান্তিক উদাহরণ।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  পল্লী চিকিৎসক   আত্মহত্যা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close