শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাভারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ
সাভার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৯:১৪ পিএম
সাভার

সাভার

সাভারে টানা বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। 

গতকাল সোমবার ‍(১৪ জুলাই) সকাল থেকে মুষলধারে বৃষ্টির কারণে তেঁতুলঝরা, হেমায়েতপুর বাসষ্ট্যান্ড, জোরপুল, ব্যাংক কলোনি, পাকিজা ইউটার্ন,জামগড়া ও আশপাশের সড়কগুলো হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। এতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের এবং বেড়েছে জনজীবনে ভোগান্তি। 

ব্যবসায়ী ও দোকানদাররা জানান, পানি ঢুকে অনেক দোকানের মালামাল ক্ষতি হচ্ছে।

জামগড়ার স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, “প্রতি বছরই এমন জলাবদ্ধতা হয়। প্রশাসন শুধু আশ্বাস দেয়, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেই। ড্রেনেজ ব্যবস্থা বেহাল, পানি নামার পথ নেই বললেই চলে।”

গার্মেন্টস এর চাকরিজীবী, নারী ও শিশুদের চলাফেরা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। অনেক স্কুলগামী শিশু কাদাপানিতে পড়ে আহত হয়েছে বলেও জানা যায়।

স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  সাভার   জলাবদ্ধতা   জনদুর্ভোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close