প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৭:৪২ পিএম

টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সারাদেশে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সোমবার(১৪ জুলাই) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ, সদস্য সচিব এম এ বাতেন, যুগ্ম-আহ্বায়ক রাকিবুল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে জেলা, সদর উপজেলা এবং শহরের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে