সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      
মীরসরাইয়ে পর্যটকদের দুর্ঘটনারোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৭:৩১ পিএম
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার

চট্টগ্রাম জেলার মীরসরাই সীতাকুণ্ড বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের ঝর্ণা এলাকায় পর্যটকদের দুর্ঘটনারোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) খৈয়াছড়া ঝর্ণা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, “আমরা নিজেই নিজের মৃত্যু ডেকে আনবো না। আমরা ঝর্ণাকে উপভোগ করবো কিন্তু নিজেকে নিরাপদ রাখবো।”

তিনি আরো বলেন, “পর্যটকদের জন্য খাবার ও গাইডের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। ভারি বৃষ্টিতে ঝর্ণা বন্ধ রাখতে হবে।”

বারইয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় ও করেরহাট সহকারী বন সংরক্ষক হারুন অর রশীদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর স্বপন আইচ, মিরসরাই ফায়ার সার্ভিসের টিম লিডার মো. হায়াতুনবী, ইজারাদার হারুন অর রশিদসহ অনেকে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   পর্যটক   দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close