প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৫:০০ পিএম

প্রতীকী ছবি
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় দেবরের ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন।
গতকাল রবিবার (১৩ জুলাই) মধ্যরাতে পতেঙ্গা থানার চড়িহালদা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফেরদৌস আরা (৪০) স্থানীয় লোকমানের স্ত্রী এবং আবু বক্করের পুত্রবধূ।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে জমি ও অন্যান্য বিষয় নিয়ে ঝামেলা চলছিল। রবিবার রাতে সেই বিরোধ চরম আকার ধারণ করলে ফেরদৌস আরার দেবর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দেবর পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।”