বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নজরুল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব’ শুরু
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৬:৫৫ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে ৫ দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫’ শুরু হয়েছে। এবারের নাট্যোৎসবের প্রতিপাদ্য হলো ‘বিশ্ব মঞ্চে মানবতার জয়গান, যুদ্ধ নয় শিল্প হোক শক্তির সন্ধান’।

রবিবার (১৩ জুলাই) সকালে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের জিয়া হায়দার ল্যাব (পুরাতন কলা ভবন)-এ নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ সমাজের দর্পণ হিসেেব কাজ করছে। সমাজ পরিবর্তনে এই বিভাগের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। বিভক্ত সমাজকে একত্রিত ও ঐক্যবদ্ধ করতে এই পারফরমিং আর্টস একটি শক্তিশালী মাধ্যম। আমি আশা করি এই বিভাগ শুধু আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয় বরং সারা দেশের সংস্কৃতির উন্নয়নে গুরুত্বর্পূর্ণ অবদান রাখবে।'

পরে, তৃতীয় আন্তর্জাতিক নাট্যোৎবের সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথির বক্তব্য শেষ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী; কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা; Mr. Lee Jeong-hoon, Mime Actor and President of the Korea Mime Association (Korea).

এছাড়া স্বাগত বক্তব্য রাখেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আল জাবির এবং বিভাগটির বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যকলা ও পরিবশনা বিভাগের প্রভাষক রুদ্র সাওজাল।

৩য় আন্তর্জীতিক নাট্যোৎসবে মোট সাতটি নাটক পরিবেশিত হবে। ১৩ জুলাই Lee Jeong-hoon's Pantomime: Wall, Butterfly, Baby (korea), Mir Lokman অভিনীত ও নির্দেশিত Chair: The Sign of Power, এবং Mahbub Alam অভিনীত ও নির্দেশিত Guantanamo Bay, ১৪ জুলাই শাহিনুর ইসলাম নির্দেশিত Dr. Jeykyll & Mr. Hyde, ১৫ জুলাই শাকিবুল হাসান নির্দেশিত শরৎচন্দ্র চট্টাপাধ্যায়ের দেবদাস এবং ১৬ জুলাই মোনালিসা রায় নির্দেশিত রবীদ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা।

নাট্যোৎসবের শেষ দিন ১৭ জুলাই মানিকগঞ্জের আবুল বাশার আব্বাসী ও তাঁর দলের পরিবেশনায় মহররমর জারিগান পরিবেশিত হবে। একই দিন সন্ধ্যা ৭.১৫ মি. মানিকগঞ্জের পালাকার ও বাউল শিল্পী সাইদুর রহমান বয়াতী-কে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের পক্ষ থেকে নাট্যজন সম্মাননা প্রদান করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর



আরও সংবাদ   বিষয়:  নজরুল বিশ্ববিদ্যালয়   পাঁচ   দিনব্যাপী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close