সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
ভৈরবে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে আটক ১
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৩:৪১ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ৩:৫০ PM

কিশোরগঞ্জের ভৈরবে গাড়ির পিছনের ব্যাক ডালার ভেতরে ও অতিরিক্ত গ্যাস সিলিন্ডারে অভিনব কায়দায় রক্ষিত ১২ কেজি গাঁজা পাচারকালে ১ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি ২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। 

শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৭ টায় উপজেলার নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি তিনি চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার মধ্যম দিঘলদী গ্রামের হানিফ খন্দকার মিয়ার ছেলে।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৭ টায় নাটালের মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে গাঁজাসহ খন্দকার (৩১) নামে একজন মাদক কারবারীকে আটক করা হয়। এসময় গাঁজা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

জানা যায় আটককৃত ব্যক্তি বর্তমানে ঢাকার মিরপুরের রুপনগর এলাকায় বাসিন্দা। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মুল্য ৩ লক্ষ টাকা। এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়েরপূর্বক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব।  

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গাঁজা   মাদক     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close