শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদার ভাগ নিবেন কিন্তু ধর্ষণ-হত্যার দায় নিবেন না, তা তো হবে না: বিন ইয়ামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২:১০ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ২:১৪ PM

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমারা বিএনপি কিংবা যুবদল-ছাত্রদলের শত্রু না। কিন্তু তারা যদি নিজেদের চরিত্র ঠিক না তাহলে ভবিষ্যৎ কী হবে সেটা জুলাই আন্দোলন দেখিয়েছে। তিনি আরও বলেন, ‘ আপনারা চাঁদার ভাগ নিবেন কিন্তু ধর্ষণ আর হত্যার দায় নেবেন না, তা তো হবে না।’

শনিবার (১২ জুলাই) রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঢাবির রাজু ভাস্কর্য প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ক্ষমতায় যাবার আগেই ছাত্রদের স্লোগান শুনে ফেলেছেন, ভবিষ্যৎ কী হবে সেটাও জুলাই আন্দোলন দেখিয়েছে।’

দেশের মানুষ কেনো আপনাদের ভোট দিবে প্রশ্ন রেখে ইয়ামিন বলেন, ‘এবার দেশের মানুষ টাকা নিয়ে ভোট দিবে না। কেউ যদি চাঁদাবাজি, মামলা বাণিজ্য এসব থেকে বের না হয় তাহলে আওয়ামী লীগের মতই পরিণতি হবে।’

তিনি বলেন, ‘টিএসসিতে স্কোরবোর্ড হবে সেখানে ৫ আগস্ট পরবর্তী কোন দলের হাতে কতজন খুন হয়েছে।’

বিক্ষোভ মিছিলে পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

নাজমুল হাসান বলেন, ‘আইয়ামে জাহেলিয়াতের যুগের বর্বরতাকেও ছাড়িয়ে গেছে এই হত্যাকাণ্ড। বিএনপিকে এসবের দায় নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আগামী ১ মাসের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আর আইন শৃঙ্খলা ঠিক করতে না পারলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পদত্যাগ করুন।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজি   বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ   বিন ইয়ামিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close