শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১:৪৯ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ১:৫২ PM

রাজধানীতে আবারও গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। আশুলিয়ার একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন স্থানীয়রা।

শনিবার (১২ জুলাই) সকাল ৬ টার দিকে আশুলিয়ার জিরাব পুকুরপাড় এলাকার একটি দুতলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মিজানুর রহমান (৩০), তার স্ত্রী সাবিনা বেগম (২৫), প্রতিবেশী ভাড়াটিয়া জয়নব বেগম (৩৫) ও জয়নবের ভাগিনা আশরাফুল ইসলাম (২৫)। তারা সবাই স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন।

দগ্ধ সাবিনার ভাই সোহেল রানা বলেন, ‘ঘটনার ওই দিন সকালে রহমান নামের এক ভাড়াটিয়া গ্যাস লিকেজের গন্ধ পান। পরে তাৎক্ষণিকভাবে তিনি বাসার সবাইকে রান্না না করার জন্য নির্দেশ দেন। কিন্তু পাশের বাসার এক ভাড়াটিয়া তার নিষেধ না মেনে রান্না শুরু করলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে রান্না ঘরের আশপাশে থাকা চারজনের শরীরে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে স্থানীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মিজানুরের শরীরের ২০ শতাংশ ও সাবিনার ১৮ শতাংশ পুড়ে গেছে। তাদের দুজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এছাড়া বাকি দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। এদের মধ্যে জয়নবের ৪৫ শতাংশ আর আশরাফুলের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের দুজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   বিস্ফোরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close