প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৭:৩৭ পিএম আপডেট: ১১.০৭.২০২৫ ৭:৪১ PM

ফাঁসিয়াখালীতে পাহাড়ি ছড়াখাল থেকে অবৈধভাবে গভীর রাতে বালু উত্তোলনের দায়ে ২ জনকে গ্রেফতার করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীতে পাহাড়ি ছড়াখাল থেকে অবৈধভাবে গভীর রাতে বালু উত্তোলনের দায়ে ২ জনকে গ্রেফতার করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ২টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন এ দণ্ডাদেশ দেন।
প্রশাসন সূত্রে জনা যায়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ফাঁসিয়াখালীতে অবৈধভাবে গভীর রাতে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে গ্রেফতার করে৷ গ্রেফতারকৃত আসামিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় আব্দুর শুক্কুরকে ২ মাসের এবং আলতাজ মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় জড়িত ২ জন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড দেয়া হয়েছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।