বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে আবারও গ্যাস লিকেজের বিস্ফোরণ, মা-বাবাসহ ৩ সন্তান দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৮:৫১ AM

রাজধানীর সূত্রাপুর কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের বাবা-মাসহ ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন, ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনি (৩৫), ছেলে তামিম (১৮), রোকন (১৪) ও দেড় বছরের কন্যা শিশু আয়শা।

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন বলেন, ‘সূত্রাপুর কাগজিটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকে ওই পরিবারটি। রাতে সবাই  যখন ঘুমিয়ে ছিলেন তখন হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। এতে পুরো ঘরে আগুন ধরে যায়। পরিবারের সদস্যরা সবাই ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকায় তারা কিছু বুঝে ওঠার আগে সবকিছুতে আগুন ধরে যায়। ফলে তারা সাবাই অগ্নিদগ্ধ হয়। এতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িটির ও আসবাবপত্রের। পরবর্তীতে আশপাশের ভাড়াটিয়ারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে বাসায় গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।’

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫, তামিম ৪২, রোকন ৬০ ও আয়শার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান এই চিকিৎসক।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  অগ্নিদগ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close