প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২:৫৭ পিএম

সংগৃহীত ছবি
কর ফাঁকির অভিযোগে ব্রাজিল জাতীয় দলের কোচ ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড ও ৩ লাখ ৮৬ হাজার ইউরো (প্রায় সাড়ে ৮ কোটি টাকা) অর্থদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত।
আদালতের রায়ে বলা হয়েছে, ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় নিজের ইমেজ স্বত্ব থেকে অর্জিত আয় গোপন করে কর ফাঁকি দিয়েছেন আনচেলত্তি।
তবে স্পেনের প্রচলিত আইনে, এক বছরের কম কারাদণ্ড হলে এবং অভিযুক্তের বিরুদ্ধে আগের কোনো অপরাধের রেকর্ড না থাকলে বাস্তবে জেল খাটতে হয় না।
আনচেলত্তির আইনজীবীরা দাবি করেন, কর বিষয়ক তথ্য ক্লাব কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানায়নি, ফলে ইচ্ছাকৃত নয়, বরং অনিচ্ছাকৃতভাবেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদিও মামলার বাদীপক্ষ তার জন্য চার বছর নয় মাসের কারাদণ্ড চেয়েছিল।
উল্লেখ্য, রিয়ালে দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নেওয়ার পরই এই মামলায় আদালতে হাজিরা দেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।
স্বদেশ প্রতিদিন/ এমএএম