বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নিজ বাড়ি ফেরতের দাবিতে নায়িকা পপির চাচার সংবাদ সম্মেলন
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২:৫৪ পিএম আপডেট: ১০.০৭.২০২৫ ৩:০৪ PM

খুলনার বহুল আলোচিত 'মিয়াবাগ' নামে জমিদার বাড়ি দখল করেছেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা পপির চাচা মিয়া বাবুল হোসেন। আপন ভাইজি জামাই ট্রাস্ট ব্যাংকে কর্মরত তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ জুলাই বেলা ১১ টায় বাড়ি এসে দেখেন তার ভাইয়ের স্ত্রীর রুম ছাড়া বাকি রুম তালাবদ্ধ। ওই দিন দ্বিতীয় তলায় থাকার ব্যবস্থা হলেও পরের দিন বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় অভিযোগ দিলে ভাইজি জামাই তারেক আহমেদ চৌধুরী  জীবননাশের হুমকি দিচ্ছে বলে তিনি জানান।

জমিদার মরহুম ইসমাইল মিয়ার ৬ ছেলে ৩ মেয়ের মধ্যে তিনি চতুর্থ দাবি করে বলেন, নিঃসন্তান হওয়ায় এবং প্রায় সময় রাজধানীতে থাকায় ভাইজি জামাই তার শাশুড়ি শিউলি বেগম এবং স্ত্রী মুক্তা বেগমের যোগসাজশে এ বাড়ি দখল করে রেখেছে। 

নায়িকা পপির বাবার বড় ভাই ৭৪ বছর বয়সী বৃদ্ধ মিয়া বাবুল হোসেন বলেন, দ্বিতল ভবনের ওই বাড়িতে ৫ টি থাকার রুম, ড্রইং রুমসহ আরও ছোট ছোট বেশ কয়েকটি রুম রয়েছে। তার যে কোনো একটি রুম হলে শেষ বয়সে শান্তিতে জীবন পার করতে পারতাম। 

তবে ঢাকায় কর্মরত ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরী বলেন, তাকে হয়রানি করার জন্য এ সকল ভুয়া অভিযোগ করা হচ্ছে।  বাবুল মিয়া তার ওই জমি নায়িকা পপির বাবা টুলুর কাছে আগেই বিক্রি করে দিয়েছেন। 


স্বদেশ প্রতিদিন /কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বাড়ি   ফেরত   দাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close