বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
নীলফামারীতে নাবালিকার বিবাহ ঠেকাতে গিয়ে সাংবাদিক হেনস্তা ও হামলার শিকার
নীলফামারীর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৫:৫৫ পিএম
নাবালিকার বিবাহ ঠেকাতে গিয়ে সাংবাদিক হেনস্তা ও হামলার শিকার।

নাবালিকার বিবাহ ঠেকাতে গিয়ে সাংবাদিক হেনস্তা ও হামলার শিকার।

নীলফামারীতে নাবালিকার বিবাহ ঠেকাতে গিয়ে সাংবাদিক হেনস্তা ও হামলার শিকার হয়েছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার (৮ জুলাই) নীলফামারী সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়ন পরিষদের, ২ নং ওয়ার্ডের জঙ্গলী পাড়ায়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৬ জুলাই জঙ্গলী পাড়ার হরেন রায়ের ছেলে নিপেনের বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শুরু হওয়ার সময়ে হঠাৎ করে পার্শ্ববর্তী গ্রামের একটি নাবালিকা মেয়ে এসে উপস্থিত হয় প্রেমিকার দাবিতে। মেয়ে পক্ষ ঘটনাটি জানতে পেয়ে, ছেলের বাড়ি থেকে চলে যায়।

এরপর তিনদিন ধরে পরের বাড়িতে মেয়েটি পরে থাকে, সেখান থেকে সাংবাদিকদের খবর দিলে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্, গ্লোবাল টিভির সাংবাদিক সোহেল রানা, স্বদেশ প্রতিদিনের সাংবাদিক নুরল আমিন ঘটনাস্থলে পৌঁছান। তারা সেখানে গিয়ে সরজমিনে জানতে পারেন, ছেলের সাথে মেয়ের কোন সম্পর্ক নেই। শুধুমাত্র মোবাইলে একটি ম্যাসেজ করার কারণে একটি পক্ষ ঐ পাড়ায় মেয়েটিকে ছেলের পাশের বাড়িতে পাঠিয়ে দেন।

মেয়েটিকে ঐ বাড়িওয়ালা রাখতে না চাইলে সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ সদর উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করান এবং সদর পুলিশকে ঘটনাটি জানান। সন্ধ্যা গড়িয়ে রাত হলে সাংবাদিক স্বপ্না একাধিকবার স্থানীয় চেয়ারম্যান আমিনুর রহমানকে এবং উপজেলা নির্বাহী অফিসারকে বলার পর স্থানীয় মেম্বার জগদিশের বাড়িতে মেয়েটিকে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। সেখানেই উপস্থিত হয়ে চেয়ারম্যান সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহকে গালিগালাজ এবং সাংবাদিকতার পেশার ওপর হুমকি-ধামকি দেন। 

এসময় চেয়ারম্যানের সাথে থাকা নীরেন্দ্রনাথ রায়ের পুত্র শ্যামল রায় গ্লোবাল টিভির সাংবাদিক সোহেল রানার হাতে থাকা ডিজিটাল ক্যামেরা ছিনিয়ে নেয় ও স্বপ্না আক্তার স্বর্ণালি শাহের গলায় পরা সোনার চেইন হাতিয়ে নেন এবং ওরনা দিয়ে গলার চেপে ধরে। এই ঘটনা নীলফামারীতে প্রকাশ হলে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম কালু, সাংবাদিকের মা জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক নাসরীন আক্তার, জেলা এনপিসির সমন্বয়ক আক্তারুজ্জামান খান ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেন। 

এই ঘটনার বিষয়ে লক্ষীচাপ ইউনিয়নের অত্র এলাকার বাসিন্দারা বলেন, “এখানে যারাই একটু পয়সা কড়ির মালিক হন, তাদেরকে এইরকম হয়রানি করে এই চক্র পয়সা-কড়ি হাতিয়ে নেয়। বিভাগীয় তদন্ত হলে এই সত্য বেরিয়ে আসবে।” 

এরপর গতকাল স্বপ্না আক্তার স্বর্ণালির স্বামী গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

সদর থানার অফিসার ইনচার্জ এমআর সাঈদ স্বদেশ প্রতিদিনকে বলেন, “বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   নাবালিকা   বিবাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close