বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’র প্রকোপ বৃদ্ধি পাচ্ছে : রিজভী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৫:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমান সময়ে বিভিন্ন ধরনের সামাজিক অপরাধের বহুমাত্রিক রূপ স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’- এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।”

আজ মঙ্গলবার (৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “অবৈধ অর্থ গোপন অপতৎপরতার প্রভাবে ‘মব কালচার’ এর নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে।অন্যদিকে, অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তির অপব্যবহার করে স্বার্থান্বেষী একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নামে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।”

তিনি অভিযোগ করেন, এই অপতৎপরতা ও সামাজিক অস্থিরতা এক ধরনের পরিকল্পিত ষড়যন্ত্র, শেখ হাসিনার শাসনামলে যেমন অদ্ভুত উন্নয়নের নানা বয়ান শোনা গেছে, তেমনি এখন নির্বাচন পেছানোর বিষয়েও বিভিন্ন ধরণের বয়ান প্রচার করা হচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একটি বড় ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। এই দল সব সময় বহুদলীয় গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্য নিয়ে কাজ করে। নানা বাধা ও কঠিন পরিস্থিতির মধ্যেও বিএনপির নেতা-কর্মীরা গণতন্ত্রের মূল আদর্শ ধরে রেখে রাজনীতি করে যাচ্ছে।

বিএনপির এ নেতা বলেন, “কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে, দল তা জানতে পারলেই দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়। শুরু থেকেই বিএনপি গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। দলটি বিশ্বাস করে, একটি আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনে সৎ, যোগ্য, মানবিক ও ন্যায়পরায়ণ নেতার গুরুত্ব অনেক বেশি।বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই উল্লিখিত বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে। জাতীয়তাবাদী শক্তির সমবেত ধ্বনিই হচ্ছে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা।”

অন্যায়কারীদের ছাড় দেওয়া হচ্ছে না উল্লেখ করে রিজভী বলেন, “দলের ভেতরে কেউ যদি অপকর্মের সঙ্গে জড়িত থাকে, তাকে কোনোভাবেই রেহাই দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে অনেক নেতাকর্মীকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে এসব সাংগঠনিক পদক্ষেপের কথা গণমাধ্যমে তেমনভাবে উঠে আসেনি।”

তিনি আরো অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি।বরং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে অস্থির করার জন্য কলকাঠি নাড়ছেন। এই ধরনের অবস্থা চলতে থাকলে সমাজের সংস্কৃতি, সভ্য আচরণ বিপন্ন হয়ে পড়বে। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার কারণে সাধারণ মানুষের জীবন এখন বিপদের মুখে। আওয়ামী সরকারের কালো টাকার দাপট এবং গোপন তৎপরতার কারণে অপরাধীরা উৎসাহ পাচ্ছে, ফলে সমাজে বিশৃঙ্খলার ঝুঁকি বাড়ছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  প্রশাসনিক   স্থবির   কারণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close