বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের অনুমোদন নয়: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১:৪১ পিএম

গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে ‘সুন্দর ও গ্রহণযোগ্য’ আখ্যা দেওয়া পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের আর অনুমোদন দেবে না নির্বাচন কমিশন (ইসি)। এমন পর্যবেক্ষকদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “গত তিনটি নির্বাচনে যারা সার্টিফিকেট দিয়েছে— ‘খুব সুন্দর, ক্রেডিবল নির্বাচন’ হয়েছে— তাদের নেব কেন? যাদের সত্যিকার অর্থে অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা আছে, শুধু তাদেরই পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হবে।”

তিনি আরও জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে। তাদের ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সিইসি নাসির উদ্দিন বলেন, “ইইউকে আমরা অলরেডি পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। তারা আগ্রহ প্রকাশ করেছে, আসতে চায়।”

নির্বাচনের স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদণ্ড রক্ষায় কমিশন অভিজ্ঞ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বলেও তিনি মন্তব্য করেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  পক্ষপাতদুষ্ট   বিদেশি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close