শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১২:২৪ পিএম আপডেট: ০৭.০৭.২০২৫ ১২:৩২ PM

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। 

রোববার (৬ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি লিখেছেন, ‘বাংলার ইয়াজিদ হাসিনার গুম-খুন-ক্রসফায়ারে কত নারীকে অকাল বৈধব্য বরণ করতে হয়েছে! এই সব কাহিনি একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’ মলিন হয়ে পড়বে।’

তিনি আরও লিখেছেন, ‘ইমাম হোসেন (রা.) ও তাঁর সাথী-সঙ্গীদের আত্মত্যাগ মানব ইতিহাসে ন্যায়বিচার, সত্য ও স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক। গাজা থেকে বাংলাদেশ- পৃথিবীর প্রতিটি জনপদে উপনিবেশ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের লড়াইয়ে শক্তি-সাহস, আত্মমর্যাদা আর আত্মত্যাগের অনিঃশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে কারবালার ইতিহাস।’


কারবালার নারীদের সংগ্রামের কথা স্মরণ করে তিনি আরও লিখেছেন, ‘উম্মে লাইলা, রাবাব বিনতে ইমরুল কায়েস, হযরত জয়নাব (আল্লাহ তাদের ওপর রহমত বর্ষণ করুন)- তাদের মতো কারবালার নারীদের ত্যাগ দুনিয়ার প্রকৃত মুক্তিকামী, আত্মমর্যাদাশীল নারীদের জন্য উত্তম দৃষ্টান্ত।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘স্বামী-সন্তান, পিতা-ভ্রাতার শাহাদাত তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করতে পারেনি, জালিমের কাছে তারা নতি স্বীকার করেননি- বরং তারা ছিলেন দৃঢ় ও মর্যাদাবান।’

সামান্তা শারমিন লিখেছেন, ‘এই দুনিয়ায় প্রতিটি জনপদ কারবালা, প্রতিটি দিন আশুরা। জুলাইয়ের সেই তরুণীর স্মৃতির প্রতি আমাদের এক প্রতিশ্রুতি রয়েছে, যিনি আমাদের প্রতি প্রশ্ন রেখে গেছেন- ‘আমার কি বিধবা হবার বয়স হইছে?’ 

সবশেষে তিনি লিখেছেন, ‘দুনিয়ার প্রতিটি জনপদে নারীদের সন্তান হারানোর শোক ও অকাল বৈধব্যের নিদারুণ বিরহ থেকে মুক্তির জন্য নারী-অধিকার প্রশ্নে আমাদের চিন্তা-ভাবনাগুলো পুনর্মূল্যায়ন করা আজ জরুরি হয়ে পড়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সামান্তা শারমিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close