বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রেমের টানে খুলনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৪:১৩ পিএম আপডেট: ০৬.০৭.২০২৫ ৪:২৫ PM

ফেসবুকে পরিচয়, তারপর প্রেম। আর সেই প্রেমের টানে খুলনার দাকোপে উপস্থিত চীনের সিচুয়ান প্রদেশের যুবক ঝাং বুথাও। বিয়ে করেছেন দাকোপের চালনা পৌরসভার আসাভুয়া খ্রিস্টান পল্লীর বাসিন্দা পিংকি সরকারকে। চীনের সেই যুবককে দেখতে গ্রামে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ।

নবদম্পতির সঙ্গে কথা বলে জানা যায়, চীনের সিচুয়ান প্রদেশে রেস্টুরেন্টের ব্যবসা ছিল ঝাং বুথাওয়ের। অন্যদিকে এসএসসি পরীক্ষার পর বাড়িতে থাকতেন পিংকি। তার বাবা স্বপন সরকার একজন ভ্যানচালক। ফেসবুকে দু’জনের পরিচয় হওয়ার পর কেউই দু’জনের ভাষা জানতেন না। তখন সাহায্য নেন গুগল ট্রান্সলেটরের।

দু’জনেই গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আলাপ চালাতে থাকেন। পরিচয় থেকে সম্পর্ক গড়ায় পরিণয়ে। তখন ঝাং বুথাও সিদ্ধান্ত নেন বাংলাদেশ আসবেন। জুন মাসের শেষে তিনি দেশে আসেন।

গত ২৯ জুন গোপালগঞ্জে আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে হয় এবং খ্রিস্টান রীতিতে তাদের বরণ করে নেওয়া হয়। বর্তমানে দাকোপে পিংকিদের বাড়িতেই অবস্থান করছে নব দম্পতি।

সম্প্রতি আসাভুয়া গ্রামে পিংকির বাড়ি গিয়ে দেখা যায়, প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে মানুষ তাদের দেখতে আসছেন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলছেন তারা। ঝাং বুথাও-এর কথা বুঝতে না পেরে সবাই হাসাহাসি করছেন। শুরুতে খাবারে সমস্যা হলেও এখন বাংলাদেশি খাবারেই মানিয়ে নিয়েছেন ঝাং বুথাওয়ে।

পিংকি সরদার বলেন, ‌‘শ্বশুরবাড়ির লোকজন অনলাইনে আমাদের বিয়ে দেখেছেন। তারাও ‍খুব খুশি। ঝাং বুথাও এখানে ছোট ব্যবসা করার পরিকল্পনা করছে। এর মাঝে আমার পাসপোর্ট ও ভিসা করাবে। আমার মন চাইলে আমাকে চীনে নিয়ে যাবে।’

মোবাইল অ্যাপের সাহায্যে ঝাং বলেন, ‘পিংকি এবং ওদের পরিবারের সবাই খুব ভাল। বাংলাদেশের মানুষও অনেক ভালো। আমি এখানে থেকে ব্যবসা করতে চাই।’

পিংকির বাবা স্বপন সরকার বলেন, ‘প্রথম দিকে জামাইয়ের কথা বুঝতে পারতাম না। মোবাইলের অ্যাপের মাধ্যমে কথা বলি। ওর আচার ব্যবহার  ভালো। ঈশ্বর ওদের সুখি করুক এটাই প্রার্থনা।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রেম   চীনা যুবক   ভালোবাসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close