বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুরার রাতে খামেনির নীরব বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৪:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তেহরানের ইমাম খোমেনি হোসাইনিয়াতে আশুরার রাত উপলক্ষে আয়োজিত এক শোকানুষ্ঠানে অংশ নেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

গতকাল শনিবার (৫ জুলাই) রাতে অনুষ্ঠিত এই শোকানুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্লামেন্ট স্পিকার, বিচার বিভাগের প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

এ সময় আশুরার শিক্ষা এবং সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গে বক্তব্য দেন হোজাতুল ইসলাম মাসউদ আলি। তিনি বলেন, “আশুরার শিক্ষা থেকে ইরানি জাতি ‘অপমান কখনো নয়’ এই মূলনীতি গ্রহণ করেছে এবং মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।”

তিনি আরো বলেন, “আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মিথ্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর এই মিথ্যা মূলত জায়নবাদী শক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে।”

তবে শোকানুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনি নিজে কোনো বক্তব্য না দিলেও খ্যাতিমান শোকসংগীত শিল্পী মাহমুদ কারিমিকে ডেকে নিয়ে তার কানে কিছু বলেন। কারিমি জানান, খামেনি তাকে একটি বিশেষ লাইন পাঠ করতে বলেছেনঃ “তুমি থাকবে আমার আত্মা ও হৃদয়ে, হে স্বদেশ…’’

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় আয়াতুল্লাহ খামেনির উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এবং কারবালার বীর আবুল ফজল আলামদারের কাছে আয়াতুল্লাহ খামেনেয়ির নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা জানান।

সূত্র: তেহরান টাইমস


স্বদেশ প্রতিদিন/আরএফ




আরও সংবাদ   বিষয়:  আশুরা   খামেনি   বার্তা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close