মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কাউকে চোখ দিয়ে নয়, মন দিয়ে অনুভব করতে হয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৬:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অবশেষে বড় পর্দায় পা রাখতে চলেছেন শানায়া কাপুর। দীর্ঘদিন ধরে নানা জল্পনার পর অবশেষে বড় পর্দায় পা রাখতে চলেছেন সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের কন্যা । তার প্রথম ছবি ‘আঁখো কী গুস্তাখিয়াঁ’। সন্তোষ সিং পরিচালিত রোমান্টিক ছবিটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি।

গত মঙ্গলবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এ উপলক্ষে এক অনুষ্ঠানে নিজের অনুভূতির কথা জানিয়েছেন শানায়া।

শানায়া বলেন, “ছোটবেলা থেকে প্রতি সপ্তাহে সিনেমা হলে গিয়ে পেছনের আসনে বসে সিনেমা দেখতাম। এখন নিজেই বড় পর্দায় আসতে যাচ্ছি-এটা এক অন্য রকম অনুভূতি। এই ইন্ডাস্ট্রির অংশ হতে পারা আমার জন্য অনেক বড় বিষয়। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ।’’

ছবিটি বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে শানায়া বলেন, ‘‘এই ছবির গল্প আমাকে ছুঁয়ে গিয়েছিল। আমি যখন কোনো চিত্রনাট্য পড়ি, একজন দর্শক হিসেবে পড়ি। তখনই কাহিনির সঙ্গে একাত্ম হতে পারি কি না, বুঝি। এই ছবির গল্প সত্যিই অসাধারণ। আমি অনেক কিছু শিখেছি এই কাজের মাধ্যমে।’’

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসঙ্গ টেনে শানায়া বলেন, ‘‘আমি এমন এক প্রজন্মের প্রতিনিধি, যেখানে সবাইকে খুব সহজেই বিচার করা হয়। কিন্তু এই ছবি শেখাবে-অন্যকে না জেনে বিচার করা ঠিক নয়। কাউকে চোখ দিয়ে নয়, মন দিয়ে অনুভব করতে হয়, ভালোবাসতে হয়। সাবা আমার চরিত্রের নাম। সে-ই আমার সবচেয়ে প্রিয় বন্ধু।’’

প্রসঙ্গত, ছবির ট্রেলারে শানায়া ও বিক্রান্তের রসায়ন ইতিমধ্যে দর্শকের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে বিক্রান্তকে পুরোপুরি রোমান্টিক চরিত্রে দেখে মুগ্ধ দর্শক। 

বিক্রান্ত বলেন, ‘‘আমি চেষ্টা করি প্রতিটি কাজেই নিজেকে ভেঙে নতুন করে গড়ে তুলতে। এই ছবির গল্প তিন বছর আগে আমার কাছে এসেছিল। তখনই মনে হয়েছিল, এই গল্প বলার প্রয়োজন আছে। সত্যি বলতে, আমি এখন বেশ নার্ভাস। নিজেকে নবাগত বলেই মনে হচ্ছে।’’

উল্লেখ্য, রোমান্টিক ঘরানার ছবিটি মুক্তি পাবে ১১ জুলাই। ছবির সংগীত পরিচালনা করেছেন বিশাল মিশ্র।

ছবিতে এক নাট্যশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন শানায়া। তাকে চোখে কাপড় বাঁধা অবস্থায় দেখা যাবে। আর বিক্রান্ত হয়েছেন এক অন্ধ সংগীত পরিচালক। এমন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে শানায়া বলেন, ‘‘আমরা একে অপরের সঙ্গে অনুভব আর আস্থার মাধ্যমে সংযোগ গড়ে তোলার চেষ্টা করেছি। না দেখে শুধু অনুভূতির সাহায্যে অভিনয় করা সত্যিই চ্যালেঞ্জিং ছিল। প্রথম দিন থেকেই আমাদের মধ্যে সহজাত এক বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছিল।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কাউকে   চোখ   অনুভব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close