বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:৩২ পিএম

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সামরিক শাখা কেএনএ-এর এক কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। অভিযানে ৩ টি এসএমজি, ১টি রাইফেলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর-এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় পরিচালিত অভিযান চলাকালে এ সংঘর্ষ ঘটে। সেনা সদস্যরা এলাকায় তল্লাশি চালিয়ে কেএনএফ সদস্যদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন। এছাড়া, অভিযান এখনো চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। তারা বান্দরবান ও রাঙামাটি জেলার ৯টি উপজেলা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবি তোলে।

সশস্ত্র কার্যক্রমের অংশ হিসেবে তারা রুমা ও থানচি উপজেলায় কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে টাকা ও অস্ত্র লুট করে। গেল দুই বছরে কেএনএফের সঙ্গে সংঘর্ষে ৬ সেনাসদস্যসহ মোট ২৭ জন নিহত হয়েছেন। এ পর্যন্ত দেড় শতাধিক সন্দেহভাজন কেএনএফ সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সেনা অভিযান   কেএনএ   অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close