বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
কুমিল্লায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:৩৮ পিএম আপডেট: ০৩.০৭.২০২৫ ১:৩২ PM

কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে মাদকের সাথে জড়িত থাকার কারণে তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বাঙ্গরা থানার ওসি মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রুবি আক্তার, তার মেয়ে জোনাকী ও ছেলে রাসেল।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহফুজুর রহমান জানান, মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে স্থানীয় গ্রামবাসী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার কড়ইবাড়ি গ্রামে রাসেলের পরিবারের চার সদস্যকে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে রুবি, জোনাকী ও রাসেল নিহত হন। আহত হন পরিবারের আরো এক সদস্য। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হসপিটালে নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদসহ একাধিক গোয়েন্দা সংস্থা এবং থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।

উপজেলার আকবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম জানান, খোঁজ নিয়ে যতটুকু শুনেছি নিহত পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভে আজ বৃহস্পতিবার সকালে ওই পরিবারের ৪ সদস্যকে গনপিটুনি দেন। এতে তিনজন ঘটনাস্থলে মারা যায়। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  মুরাদনগর   মাদক   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close