বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার
কাশিয়ানী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:২০ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে নাহিদ হাসান অপু (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।  

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে কাশিয়ানী উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জ সেনা ক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে নাহিদ হাসান অপুর বাড়িতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানে তার বাসা থেকে ৮টি চাপাতি, একটি কুড়াল, ২টি ছোরা, ২টি কাস্তে, ২টি বিদেশী মদের বোতল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

গ্রেফতার হওয়া নাহিদ হাসান কাশিয়ানী সদরের বাসিন্দা আব্দুর রাজ্জাক শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গ্রেফতার হওয়া যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


স্বদেশ প্রতিদিন/ কেআইকে



আরও সংবাদ   বিষয়:  কাশিয়ানী   দেশীয়   অস্ত্র   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close