সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
মাভাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১১:৪৩ পিএম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এর ডিবেটিং সোসাইটির উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন বিতার্কিকদের বরণ ও প্রবীণ বিতার্কিকদের বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির কো-মডারেটর ড. জিয়াউর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক আব্দুল কাদের মিয়া, সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফ আলী এবং প্রভাষক তুহিন আহমেদ । পাশাপাশি সাবেক ও বর্তমান বিতার্কিক সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আশরাফুল আলম বলেন, “যুক্তিভিত্তিক চর্চা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে বিতর্কের ভূমিকা অপরিসীম। তরুণদের নেতৃত্বদানের গুণাবলি গঠনে ডিবেটিং সোসাইটির এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।"

সভাপতির বক্তব্যে ড. জিয়াউর রহমান বলেন, "ডিবেটিং সোসাইটি শুধুমাত্র যুক্তি ও তর্কের চর্চার জায়গা নয়, এটি একটি পরিবার  যেখানে আমরা শিখি, বেড়ে উঠি এবং একে অপরকে অনুপ্রেরণা দিই। তোমাদের মাঝে থেকেই গড়ে উঠবে ভবিষ্যতের নেতৃত্ব, যুক্তির দীপ্ত আলোয় আলোকিত হবে আমাদের আগামী দিনের পথচলা। প্রবীন তোমরা এই সংগঠনকে যে শ্রম, সময় ও ভালোবাসা দিয়ে এগিয়ে এনেছ, তা আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে। তোমাদের অর্জন, অভিজ্ঞতা এবং বন্ধুত্বের স্মৃতি আমাদের অনুপ্রেরণা যোগাবে সবসময়।"

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও স্মারক উপহার দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী সদস্যদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। পরবর্তীতে রম্য বিতর্কের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে দলগত চেতনা ও যুক্তির মাধ্যমে মত প্রকাশের চর্চা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি   ডিবেটিং সোসাইটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close