বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৫৬ বন্দির সাজা মওকুফ করে মুক্তির আদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৮:০০ পিএম আপডেট: ০১.০৭.২০২৫ ৯:১৭ PM

কারাগারে ২০ বছর যাবৎ সাজা ভোগ করা ৫৬ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি আদেশ দিয়েছে সরকার। সাজা রেয়াতসহ দীর্ঘদিন কারাভোগের পর মানবিক বিবেচনায় তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ।

তিনি জানান, কারাবিধি ৫৬৯ এবং ফৌজদারি কার্যবিধি ৪০১(১) অনুযায়ী সরকারের প্রদত্ত ক্ষমতাবলে এই ৫৬ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। এর ফলে তারা কারামুক্তির আদেশ দেওয়া হয়েছে।

কারা অধিদফতর জানিয়েছে, যেসব বন্দির রেয়াতসহ ২০ বছর সাজাভোগ সম্পন্ন হয়েছে, শুধুমাত্র তাদের মধ্য থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মুক্তিপ্রাপ্ত বন্দিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সরকারের এ সিদ্ধান্তকে মানবিক ও পুনর্বাসনমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  কারাভোগ   বন্দি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close