শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৮ জুলাই নতুন দিবস ঘোষণা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মরণে প্রতি বছর ১৮ জুলাই পালিত হবে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’। সোমবার (৩০ জুন) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই দিবসটি ঘোষণা করা হয়।

রাতেই সরকারের প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে দিবসটির কথা নিশ্চিত করেন। তিনি বলেন, “আজ মঙ্গলবার জুলাই স্মরণে সরকারিভাবে একটি ক্যালেন্ডার প্রকাশ করা হবে, যেখানে জুলাই মাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর স্মারক চিহ্ন থাকবে।”

পোস্টে শেয়ার করা একটি পোস্টার অনুযায়ী, ১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ দিনটিতে ২০২৪ সালে শিক্ষার্থীরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রথমবারের মতো স্বতঃস্ফূর্ত ও সর্বাত্মকভাবে রাস্তায় নামে এবং দমন-পীড়নের মুখেও দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে।

প্রেসসচিব আরও লেখেন, “জুলাই অভ্যুত্থানের অনেকগুলো গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে। এর মধ্যে ১৮ জুলাই ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাহসী ভূমিকার এক স্মরণীয় দিন। সেই প্রতিরোধই আজ ইতিহাসে জায়গা করে নিচ্ছে।”

আরও সংবাদ   বিষয়:  দিবস   ঘোষণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close