বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সায়েন্সল্যাব মোড় অবরোধ আইডিয়ালের শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৪:১৩ পিএম

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর বিচারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (২৯ জুন) দুপুর ১টার পর শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

শিক্ষার্থীরা জানান, নিহত সহপাঠী আরশাদ-এর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। তাদের অভিযোগ, অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান, যা পরিবার ও সহপাঠীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

আজ দুপুর ১২ টার দিকে কনকর্ড টাওয়ারের সামনে থেকে বিচার দাবিতে একটি অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি কাঁটাবন, নীলক্ষেত ঘুরে আবার সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেয়।

ফলে ওই এলাকায় যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। সায়েন্সল্যাব মোড়ের এক পাশের সড়ক পুরোপুরি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা যায়, গত ২৩ মে রাতে সহপাঠী আরশাদ বন্ধুদের সঙ্গে ৩০০ ফিট এলাকায় ঘুরতে যান। রাত ৩টার দিকে এক ট্রাকচালকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে ভোরে আরশাদ মোটরসাইকেলে করে বাংলামোটর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে ট্রাকচালককে আটক করা হলেও আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমরা বিচার চাই। এমন মৃত্যু আর দেখতে চাই না। দোষী যদি শাস্তি না পায়, তাহলে সড়কে কারও জীবন নিরাপদ নয়।’

শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়েই অবস্থান করছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সায়েন্সল্যাব মোড়   আইডিয়াল কলেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close