সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
কাস্টমসের কমপ্লিট শাটডাউন, দ্বিতীয় দিনে হিলি স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত
হিলি ( দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৪:০৮ পিএম আপডেট: ২৯.০৬.২০২৫ ৪:৩৪ PM

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারনের দাবিতে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনে পালন করছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা।

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল থেকে তারা এই কর্মসূচি শুরু করছে।

কাস্টমস কার্যালয় খোলা থাকলেও তারা কোন কার্যক্রম করছেন না। কর্মকর্তারা কেউ কেউ কাস্টমসে আসলেও তারা দাপ্তরিক কাজ থেকে বিরত রয়েছেন।

এদিকে তাদের এই কর্মসূচির কারণে গতকাল সকাল থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও গতকাল  দুপুর সাড়ে ১২টা থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়।

আমদানি শুরু হলেও কাস্টমস কর্মকর্তা কাজ না করায় আমদানিকৃত পণ্যের বিলঅবএন্ট্রি সাবমিট থেকে শুরু করে পরিক্ষন, শুল্কায়ন কার্যক্রম করতে পারছেনা ব্যবসায়ীরা।

এতে  বন্দর থেকে আমদানিকৃত পণ্য ২ দিন থেকে খালাস করতে না পারায় বিপাকে পড়েছেন তারা। বেলা আড়াইটা পর্যন্ত কাস্টমস আমদানি- রপ্তানি পণ্যবাহী ট্রাক রিসিভ না করার কারণে ভারত থেকে পণ্য নিয়ে ট্রাক আসছে না।


স্বদেশ প্রতিদিন / কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কাস্টমস   কমপ্লিট   শাটডাউন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close