বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নবীনগর উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে ২১টি ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের সম্মেলন সফল করার লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার উদ্দেশ্যেই এই সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন
শনিবার (২৮ জুন) সকালে উপজেলার শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা কৃষকদলের সভাপতি হাজী জহিরুল হক জরু মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে. এম. মামুনুর অর রশিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত উল্লাহ খোকন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌর কৃষকদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন ও সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ‘কৃষকদল দেশের কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সোচ্চার। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’