বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ওএমএস কার্যক্রমে ডিলারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির      ● চুয়াডাঙ্গায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন      ● হবিগঞ্জে শাশুড়িকে হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড      ● নির্মাণাধীন ভবনে অস্ত্র-মাদকের উদ্ধার ১০ লাখ ৭১ হাজার টাকা       ● প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, মেরামতে কাজ করছেন প্রকৌশলীরা      ● যশোরে ছাত্রী ধর্ষণ: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ আটক ২      ● রায়হান হত্যা: আকবরের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন      ● জিঞ্জিরাম নদীতে ভেসে উঠল দুই শিশুর মরদেহ      ● পোরশায় মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে ঐতিহ্যের নিদর্শন      ● ঠাকুরগাঁও-১ আসনে পাঁচ প্রার্থীর ভাগ্য নির্ধারণের অপেক্ষা      ● স্ত্রীকে ‘মৃত’ দেখিয়ে এফিডেভিট, বাবার বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ      ● কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার      
দিন-দুপুরে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, ঘুষিতে সাংবাদিক নিহত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৮:৩৬ পিএম আপডেট: ২৫.০৬.২০২৫ ৮:৫১ PM
কিল ঘুষিতে সাংবাদিকের মৃত্যু।

কিল ঘুষিতে সাংবাদিকের মৃত্যু।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কিল ঘুষিতে এক সাংবাদিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার কাইতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খন্দকার শাহ আলম (৪৫) ‘আলম মিডিয়া’ নামে একটি ফেসবুক টিভি চালাতেন এবং তার বাবা সংগীতের প্রখ্যাত ওস্তাদ আহমেদ খন্দকার ভারতেও বেশ জনপ্রিয় ছিলেন বলে জানা যায়। এ ঘটনায় টাইগার বাবুলকে (৪০) আটক করে নবীনগর থানা পুলিশের কাছে সৌপর্দ করেছে স্থানীয় লোকজন। 

জানা যায়, নবীনগর উপজেলার দক্ষিণ কাইতলা গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা, নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক খন্দকার শাহ আলমের ছোট ভাইয়ের স্ত্রী ও ছেলে-মেয়েরা চট্টগ্রামে যাওয়া উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু পথিমধ্যে দুপুর আনুমানিক ১টায় একই গ্রামের কুখ্যাত ডাকাত, একাধিক মামলার আসামি টাইগার বাবুল দিনদুপুরেই ওদের কাছ থেকে মোবাইল ও মালামাল ডাকাতি করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে সাংবাদিক শাহ আলম ঘটনাস্থলে ছুটে এলে টাইগার বাবুলের সাথে শাহ আলমের ধস্তাধস্তি হয়। এ সময় টাইগার বাবুল সাংবাদিক শাহ আলমের বুকে উপর্যুপরি কিল-ঘুষি লাথি মারতে থাকে। এক পর্যায়ে সাংবাদিক শাহ আলম মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, “দুই পক্ষের হাতাহাতির ঘটনায় শাহ আলম মারা যায়। এই ঘটনায় প্রতিপক্ষ টাইগার বাবুলকে আটক করা হয়েছে, বর্তমানে পুলিশ পাহারায় সে চিকিৎসাধীন আছে। লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়েছে, এই ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মোবাইল   ছিনতাই   সাংবাদিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close