সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      
খুবিতে আইকিউএসির উদ্যোগে ফ্যাকাল্টি এন্ড প্রফেশনাল স্টাফ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৯:৫৯ পিএম
‘প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন বিএসি অ্যাক্রেডিটেশন, স্ট্যান্ডার্ড ৭ ফ্যাকাল্টি এন্ড প্রফেশনাল স্টাফ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

‘প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন বিএসি অ্যাক্রেডিটেশন, স্ট্যান্ডার্ড ৭ ফ্যাকাল্টি এন্ড প্রফেশনাল স্টাফ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন বিএসি অ্যাক্রেডিটেশন, স্ট্যান্ডার্ড ৭ ফ্যাকাল্টি এন্ড প্রফেশনাল স্টাফ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

আজ মঙ্গলবার (২৪ জুন) এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এসময় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন অর্জনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্টান্ডার্ড-৭ এর ফ্যাকাল্টি এন্ড প্রফেশনাল স্টাফ বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রসঙ্গত, কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালকবৃন্দ- প্রফেসর ড. মো. সালাউদ্দীন, প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম এবং প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। তারা অ্যাক্রেডিটেশনের বিভিন্ন ধাপ, কাঠামো ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন।

এছাড়াও, কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘স্ট্যান্ডার্ড ৭ ফ্যাকাল্টি এন্ড প্রফেশনাল স্টাফ’ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর ও দলীয় আলোচনায় অংশগ্রহণ করেন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বাস্তবায়ন কৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  খুবি   আইকিউএস   অনুষ্ঠিত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close