বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধা দেবে সরকার, যারা বঞ্চিত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৫:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধা দেবে সরকার। ১ জুলাই থেকে এই সুবিধা দেওয়া হবে বলে জানা যায়।

গতকাল রবিবার (২২ জুন) অর্থসচিব জানান, চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম ১ হাজার টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। এটা বেড়ে এখন চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে হবে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা আর পেনশনভোগীদের ক্ষেত্রে হবে ন্যূনতম ৭৫০ টাকা।

প্রসঙ্গত, গত ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিল, তার সংশোধনী আনা হচ্ছে। এ বিষয়ে শিগগির আলাদা আদেশ জারি করা হবে।

এরআগে, শুরুতে এই বিশেষ সুবিধার হার সর্বনিম্ন ১০০০ টাকা নির্ধারণ করা হলেও গতকাল রবিবার মন্ত্রিপরিষদ সভায় তা বৃদ্ধি করে এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের সঙ্গে এই বিশেষ সুবিধা ভোগ করবেন অবসরপ্রাপ্তরাও। তবে পেনশনভোগীদের সবাই সরকারের এই সুবিধা ভোগ করতে পারবেন না।

অর্থ বিভাগের এই প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগপর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত গ্রেডভিত্তিক হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন। পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরা সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীদের পেনশনের বিদ্যমান অংশের ওপর বর্ণিত গ্রেডভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন।

উল্লেখ্য, বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরা এ বিশেষ সুবিধা পাবেন না।

যেসব অবসরগ্রহণকারী কর্মচারী মোট পেনশনের ১০০ শতাংশ; অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সরকার   কর্মকর্তা   সুবিধা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close