বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
মানারাত ইউনিভার্সিটিতে নবীনবরণ: উচ্ছ্বাসে ভাসল আশুলিয়া ক্যাম্পাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৮:৫৪ পিএম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান। নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে শনিবার (২১ জুন) দিনভর উৎসবে মুখর ছিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। সভাপতিত্ব করেন মানারাত ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

প্রধান অতিথির বক্তব্যে ড. নিয়াজ আহমেদ খান বলেন, “পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ পেশাজীবনের জন্যও নিজেদের প্রস্তুত করতে হবে। যোগাযোগ দক্ষতা, ভাষাজ্ঞান ও সফট স্কিল অর্জনের দিকে মনোযোগ দিতে হবে।”

তিনি বিশ্ববিদ্যালয় জীবনকে আত্মউন্নয়ন, সিভি গঠন ও নেতৃত্ব গড়ার সেরা সময় হিসেবে বর্ণনা করেন। সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপরও তিনি গুরুত্ব দেন।

২৪ সালের গণআন্দোলনে মানারাতের দুই শহীদ শিক্ষার্থী শাকিল হোসেন ও আহনাফ আবির আশরাফুল্লাহ এবং আহতদের স্মরণ করে তিনি বলেন, “একটি দেশের প্রকৃত স্বাধীনতার জন্য রক্ত দিতে হয়—তাদের ত্যাগ জাতির জন্য গর্ব।”

উপাচার্য ড. মোহাম্মদ আবদুর রব বলেন, “বিশ্ববিদ্যালয় কোনো বড় কলেজ নয়; এটি হলো জ্ঞানচর্চা ও গবেষণার কেন্দ্র।” তিনি বলেন, “অপদখলের দশ মাস পর আমরা ফিরে পেয়ে বিশ্ববিদ্যালয়ের আদর্শ ও অঙ্গীকার পূরণে আবারও এগিয়ে যাচ্ছি।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। বক্তব্য দেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও সিএসই বিভাগের প্রধান ড. মো. মিজানুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম।

রং-বেরঙের বেলুন, ফেস্টুনে সাজানো অনুষ্ঠানে অংশ নেয় বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা। রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  মানারাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close