বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তেহরান থেকে দেশে ফিরতে আগ্রহী ৯২ বাংলাদেশি, প্রথম ধাপে ফিরবেন ২৫ জন
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৬:৪৭ পিএম

ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশে ফেরার জন্য আগ্রহ প্রকাশকারী ৯২ বাংলাদেশির একটি তালিকা পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে প্রথম ধাপে ২৫ জনকে দেশে ফিরিয়ে আনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে স্থলপথে পাকিস্তান সীমান্তে প্রবেশের জন্য ইতোমধ্যে পাকিস্তানের অনুমতি পাওয়া গেছে। সেখান থেকে করাচি কিংবা নিকটবর্তী বিমানবন্দর হয়ে দুবাই ঘুরে দেশে ফিরবেন এসব বাংলাদেশি।

সূত্র জানায়, চলতি সপ্তাহের শেষ দিকে প্রথম দলের ইসলামাবাদে প্রবেশের সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, ২৫ বা ২৬ জুনের মধ্যে তাঁরা পাকিস্তানে পৌঁছাবেন। তবে পাকিস্তানে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের দেশটি ত্যাগ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “প্রথম দফায় যাঁরা ফিরবেন, তাঁদের মধ্যে নারী, শিশু, অসুস্থ ব্যক্তি ও চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হবে। তেহরানে বাংলাদেশের দূতাবাস তাঁদের জড়ো করে নির্দিষ্ট তারিখে দেশে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে।”

এদিকে, দেশে ছুটি কাটাতে এসে ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আটকা পড়া তেহরানে বাংলাদেশের দূতাবাসের প্রথম সেক্রেটারি ওয়ালিদ ইসলাম সম্প্রতি নানা চেষ্টার পর আবার তেহরানে পৌঁছেছেন। তুরস্ক ও তুর্কমেনিস্তান হয়ে তাঁর তেহরানে প্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও পরে তুর্কি সরকারের বিশেষ অনুমতিতে তিনি তেহরানে পৌঁছাতে সক্ষম হন।

এক কূটনৈতিক সূত্র জানায়, “তাঁর মাধ্যমে তেহরানে কিছু নগদ অর্থ পাঠানো হয়েছে। দূতাবাসে তাঁর উপস্থিতি ছিল খুব প্রয়োজনীয়।”

তবে কূটনীতিকদের দেশে ফেরানোর কোনো সিদ্ধান্ত এখনও নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, দূতাবাসের প্রধান কাজ এখন হলো—ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা।

ইরানে বর্তমানে প্রায় ২০০ বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। তেহরানে অবস্থান করছেন ১০ থেকে ১২ জন। সংঘাতের শুরুতে দেশে ফেরার আগ্রহ দেখালেও এখন তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণের পক্ষে। একজন কর্মকর্তা বলেন, “বিশ্ববিদ্যালয়গুলো নিরাপদ মনে হওয়ায় শিক্ষার্থীরা আরেকটু সময় নিতে চান।”

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  উত্তেজনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close