প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৬:১০ পিএম আপডেট: ২২.০৬.২০২৫ ৭:২৩ PM

সংগৃহীত ছবি
এবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) কাজী মাহবুবুর রশিদের নারী কেলেঙ্কারি ফাঁস করলেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।
আজ রবিবার (২২ জুন) নিজের ফেসবুক পেজে এক পোস্টে কাজী মাহবুবুর রশিদের নারী কেলেঙ্কারি ফাঁস করেন তিনি। তার দাবি, “মাহবুবুর রশিদ তিনটি বিয়ে করেছেন। এ ছাড়া তিনি একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।”
উল্লেখ্য, পোস্টে এক নারীর সঙ্গে তার ছবিও দিয়েছেন জাওয়াদ নির্ঝর।
ফেসবুক পোস্টে মাহবুবুর রশিদের পরিচয় দিয়ে তিনি বলেন, “ছবির এই ব্যক্তির নাম কাজী মাহবুবুর রশিদ। উপসচিব পদমর্যাদার এই ব্যক্তি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত আছেন। প্রকাশ্যে এবং গোপনে মিলিয়ে তিনটি বিয়ে করেছেন। এর বাহিরেও তার রয়েছে একাধিক বান্ধবী।”
জাওয়াদ নির্ঝর বলেন, “ঘরে বউদের রেখে তিনি ছবির এই নারীসহ অন্যদের সঙ্গে বেশি সময় কাটান। গোপালগঞ্জে দীর্ঘদিন ধরে চাকরির সুবাদে সেখানে একাধিক অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন।”
প্রসঙ্গত, পিওনের স্ত্রীর সঙ্গেও মাহবুবুর রশিদের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন সাংবাদিক নির্ঝর।
তিনি বলেন, “একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন এই আমলা। বিভিন্ন সময়ে স্ত্রীরা তার এই বিষয়ে আপত্তি তুললেও স্ত্রীদের নির্যাতন-নিপীড়ন চালান।”
ফেসবুক পোস্টে জানিয়েছেন সাংবাদিক নির্ঝর জানান, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠানের পরিচালকের নারী কেলেঙ্কারি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন তার স্ত্রীরা। তবে এ বিষয়ে মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয়নি।
তবে, গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে ওএসডি করে।
এরআগে জাওয়াদ নির্ঝর এসসিপি নেতা সারোয়ার তুষারের একটি ফোনালাপ ফাঁস করেন। এ ঘটনায় তাকে শোকজ করেছে এনসিপি।
এছাড়াও জানা যায়, শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের নারী কেলেঙ্কারিও ফাঁস করেন এই প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।