শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মুখ খুললেন নিলা ইসরাফিল, ১৬ জনের স্ক্রিনশট ‘ফাঁস’
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৪:৫০ পিএম

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে একটি কথোপকথনের অংশ প্রকাশের পর, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন গণমাধ্যমকর্মী নিলা ইসরাফিল। এর জেরে অনেকে তাকে ‘আওয়ামী লীগ এজেন্ট’ আখ্যা দিয়ে বিভিন্ন মন্তব্য করছেন।

এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নিলা। সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যারা আমাকে মনে করছেন আমি কারো এজেন্ট হয়ে কাজ করছি, তাদের উদ্দেশ্যে আমি বলছি- আমি নিলা ইসরাফিল, একাই যথেষ্ট আমার জন্য। সাদাকে সাদা, কালোকে কালো বলা আমার অভ্যাস। আমি মনে করি, একজন সচেতন নাগরিক হিসেবে এটি আমার দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘সুতরাং অহেতুক আমাকে বিভিন্ন কুৎসিত ট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন।’

পরে আরেকটি পোস্টে নিলা কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে দেখা যায়- বিভিন্ন ফেসবুক আইডি থেকে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আক্রমণ ও গালাগাল করা হয়েছে।

এসব স্ক্রিনশটের সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘এই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে ‘তুই একা না লক্ষ্য, তুই এখনো বিদ্যমান’। যদি এদের উচ্ছেদ করতে চান, তাহলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রতিবাদ করতে হবে। চুপ থাকার যুগ আর নেই।’

নিলার এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ তার সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন তার কার্যকলাপ নিয়ে।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  নিলা ইসরাফিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close