মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সকালে খালি পেটে এই ৩ খাবার কখনোই খাবেন না
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ১১:৫৮ AM

আমাদের অনেকেই সকাল শুরু করি এমন খাবার দিয়ে যা ক্ষতিকারক বলে মনে হয় না, এমনকী স্বাস্থ্যকরও। কিন্তু আমরা বুঝতে পারি না যে, খালি পেটে এগুলো সঠিকভাবে কাজ না-ও করতে পারে। অনেক অভ্যাস বংশপরম্পরায় গড়ে ওঠে- যেমন, সকালে দুধ খাওয়া বা ফল দিয়ে দিন শুরু করা। কিন্তু খালি পেটে এসব খাবার গ্রহণে হতে পারে হজমজনিত সমস্যা, এমনকি বাড়তে পারে শরীরের অস্বস্তিও। খালি পেটে কোন খাবারগুলো এড়িয়ে যাওয়া উচিত, চলুন জেনে নেওয়া যাক-

১. দুধ


অবাক হচ্ছেন? অনেকের কাছেই, দুধ সকালের প্রধান খাদ্য। কিন্তু খালি পেটে দুধ পান করলে কারও কারও ক্ষেত্রে সমস্যা হতে পারে। এক গ্লাস দুধ অ্যাসিডিটি, পেট ফাঁপা এবং এমনকি শ্লেষ্মা তৈরির কারণ হতে পারে। আপনি হয়তো অনেককেই বলতে শুনেছেন যে, দুধ শক্তিশালী করে তোলে। কিন্তু এটা সবার জন্য উপযুক্ত নয়, বিশেষ করে সকালে খালি পেটে। যদি আপনার প্রায়ই পেট ফাঁপার সমস্যা হয় অথবা সকালে দুধ খাওয়ার পর পেট খারাপ হয়, তাহলে এটিই কারণ হতে পারে।

২. ফল


ফলকে স্বাস্থ্যকর নাস্তা হিসেবে দেখা হয়, কিন্তু খালি পেটে ফল খাওয়া সবসময় ভালো না-ও হতে পারে। ফলের মধ্যে ফ্রুক্টোজ এবং ফাইবার থাকে, যা পেট ফাঁপা, গ্যাস এবং কখনো কখনো এমনকী পেট ফাঁপারও কারণ হতে পারে। এছাড়াও ফলের প্রাকৃতিক শর্করা ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দিতে পারে, যার ফলে দ্রুত ক্ষুধা লাগতে পারে।

৩. ব্ল্যাক কফি


অনেকেই কফি ছাড়া তাদের দিন শুরু করার কথা কল্পনাও করতে পারেন না, বিশেষ করে ব্ল্যাক কফি। কিন্তু ব্ল্যাক কফি খালি পেটে অ্যাসিড রিফ্লাক্স এবং পেটে অস্বস্তির কারণ হতে পারে। ক্যাফেইন পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি করতে পারে, যা অস্বস্তি ও ব্যথার সৃষ্টি করতে পারে।

সকালের খাবার হওয়া উচিত হালকা, সহজপাচ্য এবং পেটের জন্য আরামদায়ক। খালি পেটে কিছু খাবার শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ব্যক্তিগত অভ্যাস ও শারীরিক অবস্থা বুঝে দিনের শুরুতে কী খাবেন, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্য   সকালের খাবার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close