বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২৩ দিন পর মাধ্যমিক বিদ্যালয় খুলল আজ, প্রাথমিক খুলবে যেদিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ১২:২২ পিএম

ঈদুল আজহা ও গ্রীষ্মের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২২ জুন) থেকে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও খুলে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী মঙ্গলবার (২৪ জুন) থেকে এবং মাদরাসা শুরু হবে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে ক্লাস পরিচালনা করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদরাসা বিভাগের শিক্ষাপঞ্জি এবং স্ব স্ব অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা বিভাগের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে দেশের মাধ্যমিক বিদ্যালয় ২৩ দিন বন্ধ ছিল। ঈদের ছুটি শুরু হয়েছিল ১ জুন থেকে এবং ছুটি শেষে গত ১৯ জুন থেকে কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে আজ থেকে ক্লাস শুরু হচ্ছে।

ছুটি শেষে মাধ্যমিক বিদ্যালয়গুলো ২০ জুন খোলার কথা থাকলেও ওইদিন পড়ে শুক্রবার। ফলে শুক্র ও শনিবার- দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার থেকে পুনরায় মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে।

অন্যদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয় ১ জুন। ১৯ জুন ছুটি শেষ হয়। ২০-২১ জুন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় ২২ জুন থেকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

দেশের সাড়ে ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুনের শুরু থেকে লম্বা ছুটিতে রয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকছে ২১ দিন।

ছুটি শুরু হয় গত ৩ জুন থেকে, যা চলবে ২৩ জুন পর্যন্ত। আগামী মঙ্গলবার (২৪ জুন) থেকে পুনরায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকরি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সমন্বিত ছুটি শুরু হয় গত ১ জুন। এ ছুটি শেষ হচ্ছে আগামী ২৫ জুন। ২৬ জুন থেকে পুনরায় মাদরাসায় ক্লাস শুরু হবে।

এর আগে ১৩ জুন দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলো খুলে দেওয়া হয়েছিল।

শিক্ষাপঞ্জির তথ্য অনুযায়ী, দেশের শিক্ষাব্যবস্থা ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ধারাবাহিকভাবে খুলে যাচ্ছে, যাতে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনে সুস্থ ও সুষ্ঠু পরিবেশে এগিয়ে যেতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শিক্ষা মন্ত্রণালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close