বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
হলিউডের সিনেমায় শাকিব খান, নায়িকা কে জানেন?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার ঢালিউড, টালিউড ছাড়িয়ে এবার হলিউড সিনেমায় নাম লেখাতে চলেছেন মেগাস্টার শাকিব খান। 

ক্রাইম-থ্রিলারধর্মী হলিউডের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক হতে চলেছে ‘ঢালিউড কিং’ খ্যাত অভিনেতার। সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর।

আসিফ বলেন, “এই মুহূর্তে একটি নতুন সিনেমার পাণ্ডুলিপির কাজ চলছে। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।’’
 
মার্কিন নির্মাতা আসিক আকবর আরো বলেন, “সিনেমায় দুটি নায়িকা চরিত্র রয়েছে। যার একটিতে বাংলাদেশী অভিনেত্রী এবং অন্যটিতে হলিউডের একজন অভিনেত্রী অভিনয় করবেন। সিনেমায় খলনায়ক হিসেবে দেখা যাবে হলিউডের জনপ্রিয় এক তারকাকে।”
  
নায়িকা ও খলনায়কের নাম এখনই প্রকাশ করতে চাননি পরিচালক। তবে জানান, আগামী মাসের শুরুর দিকেই সিনেমার কাস্টিং বিষয়ে সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সবকিছু পরিকল্পনা মতো এগোলে ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে নতুন সিনেমাটি। সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। 
 
উল্লেখ্য, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে ‘এমআর–নাইন’সহ জনপ্রিয় একাধিক সিনেমা নির্মাণ করেছেনিএই নির্মাতা।

প্রসঙ্গত, অ্যাস্ট্রো’, ‘বনইয়ার্ড’, ‘স্মোক ফিল্ড লাংস’,‘দ্য কমান্ডো’র মতো সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা আসিফ আকবর।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  হলিউড   সিনেমা   শাকিব খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close