মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু      ● গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● যশোরে দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, স্বামী আহত      ● জাতিসংঘের আন্তর্জাতিক পুরস্কার পেল পত্নীতলার জামালপুর গ্রামের আবাসন উদ্যোগ      ● তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস      ● কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন      ● হবিগঞ্জে ৩৩ শতাংশ যানবাহন ফিটনেস বিহীন, বাড়ছে দুর্ঘটনা       ● ৭ নভেম্বর সারাদেশে র‍্যালি করবে বিএনপি      ● সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      ● মেরিনড্রাইভে আড়াইশ অবৈধ রিসোর্ট, দখলে সৈকতও      ● মোহাম্মদপুরে হত্যা মামলা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন      ● বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান তারেক রহমানের      
শৌচাগারে ঢুকে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ১:৫৯ পিএম আপডেট: ২১.০৬.২০২৫ ২:১৩ PM

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর এলাকার মাদ্রাসার শৌচাগারে ঢুকে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে আরাফাত রহমান নামে এক শিক্ষার্থী।

শুক্রবার (২০ জুন) বিকেলে উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের জান্নাতুল মা’ওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত রহমান (১৪) দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামের সোহেল রানার ছেলে এবং ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় মসজিদে আসরের নামাজ আদায় করে আরাফাত রহমান। নামাজ শেষে সে মাদ্রাসা থেকে রশি নিয়ে মাদ্রাসার শৌচাগারে যায়। বেশ কিছুক্ষণ সে শৌচাগার থেকে বের না হওয়ায় সহপাঠিরা শৌচাগারের সামনে গিয়ে তাকে ডাকাডাকি করে এবং দরজা ধাক্কা দেয়। তারপরও তার কোন সারাশব্দ না পেয়ে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ শৌচাগারের দরজা ভেঙ্গে দেখতে পায় আরাফাত রহমান ভেন্টিলেটরের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়েছে। তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে জান্নাতুল মাওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী মাজহারুল হক সিরাজীর সঙ্গে মোবাইল ফোনে একাধিবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে  প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে প্রতীয়মান হয়েছে। তারপরও ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে 




আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বারে   শৌচাগারে   ঢুকে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close