বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রেললাইনে বসে ‌‘ফ্রি ফায়ার’ গেম খেলছিল বন্ধুরা, ট্রেনের ধাক্কায় নিহত ৩
মিরসরাই প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১০:৩৪ পিএম আপডেট: ২০.০৬.২০২৫ ১২:৫০ এএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে রেললাইনের পাশে বসে মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তিন তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিএসআরএম এলাকার সোনাপাহাড় গ্রাম সংলগ্ন রেললাইনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আনিছ (২২), আরাফাত (১৮) ও রিয়াজ (১৯)। তারা সবাই মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামের বাসিন্দা। সবাই পরস্পরের বন্ধু। 

স্থানীয়রা জানান, রাতের দিকে চার বন্ধু রেললাইনের পাশে বসে মোবাইলে ‘ফ্রি ফায়ার’ গেম খেলছিলেন। এ সময় একটি ট্রেন আসছিল। তাদের দেখে হুইসেল দেন চালক। কিন্তু খেলায় মগ্ন থাকায় তারা সেটি শুনতে পাননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। ভাগ্যক্রমে বেঁচে যান রায়হান নামে একজন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এরশাদ উল্লাহ বলেন, ‘স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন ছিল, তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তারা ট্রেন দুর্ঘটনাতেই মারা গেছেন কিনা।

তিনি আরও বলেন, ‘ঘটনার পর হাসপাতালে শতাধিক মানুষ জড়ো হয়। স্বজনরা মরদেহ নিয়ে গেলেও কেউ ডেথ সার্টিফিকেট গ্রহণ করেননি। পরে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মিরসরাইয়ে   ট্রেনে কাটা   নিহত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close