বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮:৪৫ পিএম আপডেট: ২০.০৬.২০২৫ ১২:০৯ এএম

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় তিন জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯জুন) বিকেল সাড়ে চারটার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশনের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের একজন শফিকুল ইসলাম রিংকন (২১)। তাঁর বাড়ি গাইবান্দার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামে। অপরজন মুশফিকুর রহমান, তিনি বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার বাসিন্দা। তৃতীয় ব্যক্তির নাম আশরাফুজ্জামান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আদমদীঘি থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে নওগাঁগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনজনই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  মোটরসাইকেল   আরোহী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close