বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে ১২ লাখ টাকা চুরি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮:৫১ পিএম

পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ১২ লাখ টাকার বেশি অর্থ চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ জুন) গভীর রাতে শাখা কার্যালয়ের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তারা এই চুরির ঘটনা ঘটায় বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক রাসেল প্রামাণিক।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ব্যাংকে প্রবেশ করে চুরির বিষয়টি টের পান কর্মকর্তারা। শাখার ইনচার্জ নাঈম হাসান বলেন, “ব্যাংকের ভল্টে ১২ লাখ ৪৪ হাজার ১ টাকা ছিল। সেটি ভেঙে টাকা নিয়ে গেছে। অফিসে ঢুকে দেখি কম্পিউটার ভাঙা, চেয়ার এলোমেলো, জানালার গ্রিলও ভাঙা। এছাড়াও সিসিটিভির হার্ডডিস্ক এবং কম্পিউটারের দুটি হার্ডডিস্কও নিয়ে গেছে। চেয়ারে দুর্বৃত্তদের স্পষ্ট পায়ের ছাপ ছিল।”

তিনি জানান, তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “আমরা চুরির একটি অভিযোগ পেয়েছি। ব্যাংকের ভল্ট থেকে টাকা এবং সিসিটিভিসহ কম্পিউটারের হার্ডডিস্ক চুরি হয়েছে। ভল্টের তালা খুলে টাকা নেওয়া হয়েছে। এটি সাধারণ চুরি, নাকি অভ্যন্তরীণ কোনো বিষয়—তা তদন্ত শেষে বলা যাবে।”

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  ইসলামী ব্যাংক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close