সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
পেকুয়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেফতার ১১
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫:৪৩ পিএম আপডেট: ১৯.০৬.২০২৫ ৬:৫৭ PM

কক্সবাজারের পেকুয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ ওয়ারেন্টভূক্ত ও নাশকতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (১৮ জুন)  দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মগনামা বাজার পাড়া এলাকার মৃত আব্দু সাত্তারের পুত্র আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ মাদু, টৈটং কেরানছুড়ি এলাকার মফিজুর রহমানের ছেলে রুবেল হোসেন, পেকুয়া সদর হরিণাপাড়ি এলাকার রশিদ আহমদের ছেলে তাঁতীলীগ নেতা জিয়া উদ্দিন, টৈটং ধনিয়া কাটা এলাকার জাফর আহমেদের ছেলে মোক্তার হোসেন, মগনামা নুইন্যার পাড়া এলাকার আহমদ কবিরের ছেলে যুবলীগ নেতা মোস্তাক মিয়া, পেকুয়া সদর পশ্চিম বাইম্যখালী এলকার মৃত বশরত আলীর ছেলে কৃষকলীগ নেতা আলমগীর, রাজাখালী উলুদিয়া পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. আলম, টৈটং হিরাবনিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে মোকাদ্দের, শিলখালী জারুলবনিয়া সেগুনবাগিচা এলাকার মৃত আলী হোসেনের পুত্র নাসির উদ্দীন, রাজাখালী সুন্দরী পাড়া এলাকার মৃত উলা মিয়ার ছেলে জামাল হোসেন, রাজাখালী সুন্দরী পাড়া এলাকার জামাল হোসেনের ছেলে শহিদুল ইসলাম সাদ্দাম।

উল্লেখ্য, গ্রেফতারকৃতদের ইতিমধ্যেই আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায়।

পেকুয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফার দিকনির্দেশনায় ও এসআই রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, “পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে, পেকুয়ায় কেউ নাশকতার পরিকল্পনা করলে তাদেরকে শক্তহাতে দমন করা হবে। নাশকতাকারীদের কোন ছাড় নেই।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ডেভিল হান্ট   গ্রেফতার   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close