বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৫:৫৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে পার্বতীপুরে উপজেলা চত্বরের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন উপজেলার পশ্চিম হুগলিপাড়া গ্রামের বাসিন্দা মোশারফ হোসেনের মেয়ে মোসফিকা আক্তার মিম (৯) ও একই গ্রামের আতাউর রহমানের মেয়ে আছিয়া মোবাস্বিরা (৮)। 

জানা গেছে, তারা দুজনেই আনোয়ারুল হিফজুল কোরআন অ্যান্ড নুরানি কিন্ডার মাদরাসার প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, মোসফিকা আক্তার মিম ও আছিয়া মোবাস্বিরা দুপুর সাড়ে ১২টার দিকে মাদরাসা থেকে টিফিনের সময় বাড়িতে এসে প্রতিবেশী আরো দুই শিশুসহ চারজন মিলে উপজেলা পরিষদ চত্বরে গোসল করতে যায়। পরে ওই দুই শিশু ফিরে গেলেও মোসফিকা ও আছিয়া বাসায় ফিরেনি। পরে পরিবারের সদস্যরা মাদরাসায় যাওয়ার জন্য তাদের ডাকতে গিয়ে দেখেন তারা পুকুরে নেই। চিন্তিত হয়ে পুকুরটিতে খুঁজতে আরম্ভ করলে কিছুক্ষণ পর জড়িয়ে ধরা অবস্থায় তাদের দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মাদরাসার পরিচালক হাফেজ মাহবুব হোসেন বলেন, ‘তারা দুইজনেই মেধাবী শিক্ষার্থী ছিল। আমরা দুইজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম।’

উপজেলা নির্বাহী কর্মকতা মো. সাদ্দাম হোসেন দুই মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, এ ঘটনায় আমরা উপজেলা প্রশাসন শোকাহত। তাদের স্বরণে তাৎক্ষণিকভাবে উপজেলার সকল কার্যক্রম স্থগিত করেছি। পুকুরের চার পাশ ঘিরে দেওয়া হবে। এখন থেকে এই পুকুরে গোসল করা বন্ধ। 

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  পুকুর   পানি   ডুবে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close