প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৫:০১ পিএম আপডেট: ১৫.০৬.২০২৫ ৬:৩২ PM

ইসলামী আন্দোলন বাংলাদেশ
"মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র" স্লোগানে পথচলা ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়িতে প্রার্থী ঘোষণায় ভোট অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৫ জুন) সকালে খাগড়াছড়ি জেলা শহরের অরুনিমা কমিউনিটি সেন্টারে এ আনুষ্ঠানটি আয়োজন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনে প্রার্থী নির্ধারণে তৃণমূল দায়িত্বশীলদের মতামতসহ ভোটের মাধ্যমে প্রার্থী নির্ধারণ প্রক্রিয়ায় অংশ নেন দলীয় নেতাকর্মীরা।
দেশের অতন্দ্র প্রহরী হয়ে কাজ আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “নির্বাচনে অংশ গ্রহনের মাধ্যমে দেশ ও জনগণের সেবা করতে চাই। এবং জনগণের মতামত সত্যের পথে ভোটের মধ্য দিয়ে কাজ করতে আপনাদের সহায়তা চাই।”
তারা আরো বলেন, “প্রার্থীতা নির্ধারণ করেই কাজ শেষ নয় আমাদের। দেশকে জুলুম অত্যাচার ও দুর্নীতি মুক্ত রাষ্ট্র নির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কাজ করতে হবে।”
উল্লেখ্য, বক্তারা জানান ইসলামী আন্দোলন জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে কঠোর আন্দোলন গড়ে তুলেছিলো এবং আগামীতেও যে কোন অন্যায় এর বিরুদ্ধে লড়াই করবে বলে হুশিয়ারি দেন।
এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনে প্রার্থী হিসেবে তৃণমূল দায়িত্বশীলরা ভোট দেন। পরে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান প্রধান অতিথি।
সংগঠনটির খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আইনজীবী পরিষদ এর চট্টগ্রাম মহানগর সভাপতি এ্যডভোকেট পারভেজ তালুকদার, সম্ভাব্য খাগড়াছড়ি এমপি প্রার্থী সংগঠনের খাগড়াছড়ি জেলা কমিটির উপদেষ্টা মো. আবদুল জব্বার গাজী, যুবনেতা আশরাফুল ইসলাম প্রমুখ।