বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ট্রাম্প ও আইএমএফের পায়ের ওপর দাঁড়ানো বাজেট : আনু মুহাম্মদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৮:২৫ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির ছাপ পড়েছে এবারের বাজেটে—এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।

শনিবার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত ‘বাজেট : দেড় দশকের অভিজ্ঞতা ও অর্থনীতির গতিপথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এবারের বাজেট ট্রাম্প ও আইএমএফের দুই পায়ের ওপর দাঁড়ানো বাজেট।”

তিনি বলেন, “আইএমএফের চাপে ক্ষুদ্র ও স্থানীয় শিল্পের ওপর থেকে ভ্যাট অব্যাহতি তুলে নেওয়া হয়েছে, গৃহস্থালির প্রয়োজনীয় পণ্যের ওপর কর আরোপ করা হয়েছে এবং অনলাইন পণ্য বিক্রিতে নতুন করে শুল্ক বসানো হয়েছে। এমনকি ফ্রিল্যান্স আইটি খাতেও কর আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

আনু মুহাম্মদ বলেন, “কর বাড়িয়ে ট্রাম্পকে খুশি করার চেষ্টাও চলছে। ট্রাম্প প্রশাসনের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার ১১০টি মার্কিন পণ্যের শুল্ক প্রত্যাহার করেছে। এর ফলে দেশীয় ছোট ছোট শিল্প চাপে পড়ছে।”

তিনি আরও বলেন, “মাগুরছড়া ও টেংরাটিলা গ্যাস দুর্ঘটনায় মার্কিন কোম্পানির কাছে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়েও কোনো সরকার উদ্যোগ নেয়নি। অথচ বাজেটে আয় বাড়ানোর জন্য জনগণের ওপর করের বোঝা চাপানো হচ্ছে। এটি অগ্রহণযোগ্য।”

চট্টগ্রাম বন্দর পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডকে যুক্ত করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এটি ছিল শেখ হাসিনার প্রকল্প। কিন্তু ড. ইউনূস কেন তার ধারাবাহিকতা রাখতে চাইছেন, তা স্পষ্ট নয়।”

গণতান্ত্রিক অধিকার কমিটির এই সদস্য বলেন, “বর্তমান বাজেট জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রতিফলিত করে না। এখানে সম্পদ বৈষম্য আরও প্রকট হবে বলেই আশঙ্কা। ২২ জুন বাজেট অনুমোদনের আগে এর ত্রুটিগুলো সংশোধন জরুরি।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আইইউবিএটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. গোলাম রসুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহা মির্জা, চিকিৎসক ডা. হারুণ অর রশীদ, লেখক ও প্রকৌশলী কল্লোল মোস্তফা এবং গবেষক মাহতাব উদ্দীন আহমেদ প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  বাজেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close